সকালের শুরুটাই আমাদের একটি সুন্দর দিনের ভিত্তি তৈরি করে, আপনি কিভাবে সকালটা শুরু করেছেন তার উপর নির্ভর করবে আপনার সারাদিনের কাজের গতি মন-মানসিকতা, এ পোস্টটি থেকে আমরা জানবো সকালের দশটি ভালবাস যা দিয়ে আমরা দিনটি শুরু করব
১- ভোরে ঘুম থেকে উঠুন :-
ভোরবেলায় ঘুম থেকে উঠলে আমাদের শরীর মন দুটোই ভালো থাকে, সকালের পরিবেশ ঠান্ডা থাকে যা আপনার শরীর মন ফুরফুরা রাখবে
ভোরে ওঠার উপকারিতা :-
- সারাদিন সতেজ অনুভূতি হবে
- মানসিক চাপ কম হবে
- আপনার কাজের ক্ষেত্রে সময় বেশি পাবেন
- সুস্থ থাকবেন
২- পানি পান করুন
আমরা যখন রাতে ঘুমিয়ে থাকি তখন আমাদের শরীরের মধ্যে পানির ঘাটতি তৈরি হয়, তাই শরীর থেকে পানির ঘাটি দূর করতে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করুন।
ঘুম থেকে উঠে পানি খেলে কি উপকার পাবেন?
- ত্বক ভালো থাকে
- হজম শক্তি ভালো থাকে
- শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হতে সাহায্য করে
- শরীর হাইড্রেট রেখে
- ক্লান্ত ভাব দূর হয়
৩- ঘুম থেকে উঠে ফোন ব্যবহার করবেন না
অত্যন্ত দুঃখের সাথে এই কথাটি বলতে হচ্ছে যে আমাদের দৈনন্দিন একটি অভ্যাসে পরিণত হয়েছে ঘুম থেকে উঠে সবার আগে মোবাইল ফোন হাতে নেওয়া, ঘুম থেকে উঠে ফোন ব্যবহার না করে কিছু সময় পর ব্যবহার করুন এতে করে আপনার কয়েকটি উপকার হবে।
কেন এড়িয়ে চলবেন?
- মনোযোগ নষ্ট হয়
- কারণ ছাড়াই অপ্রয়োজনীয় মানসিক চাপ বাড়ে
- মোবাইল ঘাটাঘাটির পর মনে হবে দিনটি আপনার এলোমেলো যাচ্ছে।
তাই ঘুম থেকে ওঠার ৩০ মিনিট পর মোবাইল ফোন ব্যবহার করুন।
৪- ব্যায়াম করুন
ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম করার জন্য ১০ মিনিট সময় বের করুন, এতে আপনার শরীর এ সারাদিন ফুরফুরে থাকবে।
কি ব্যায়াম করতে পারেন কিছু সময়?
- কিছু সময় জোরে জোরে হাঁটুন
- স্টেচিং করুন
- কিছু সময় যোগ ব্যায়াম করুন
- ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন
- কয়েকবার দড়ি লাফ দিন
- কিছু সময় হাত পা ভালো করে নাড়াচাড়া করুন।
তাহলে আপনার রক্ত সঞ্চালন বাড়বে, আপনার শরীর সুস্থ থাকবে ফিট থাকবে, শরীরে শক্তি বাড়বে।
৫- শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন
শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যদি প্রতিদিন ১০ মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করেন তাহলে আপনার মানসিক স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে। মানসিক চাপ থেকে মুক্ত থাকতে পারবেন, দৈনন্দিন জীবনে আপনার কাজের প্রতি মনোযোগ বাড়বে, উদ্বেগ কমে যাবে, মনে শান্তি পাবেন।
৬- সকালে রাখুন স্বাস্থ্যকর নাস্তা
আমাদের দৈনন্দিন জীবনে ভালো থাকতে হবে খাবার-দাবারের প্রতি নজর রাখতে হবে, সকালে ঘুম থেকে উঠে এমন কোন খাবার খাওয়া যাবে না যেটা সারাদিন আমাদের শরীরকে প্রশান্ত করে রাখে, তাই সকালের নাস্তায় যে খাবারগুলো রাখবেন তা আপনাদেরকে বলে দেওয়া হলো, চেষ্টা করবেন এরকম রুটির মোতাবেক স্বাস্থ্য ভালো রাখতে
যা রাখতে পারেন সকালের স্বাস্থ্যকর নাস্তায়
ডিম, দুধ, উটস, রুটি, সবজি, ফল
যদি আপনি সকালে স্বাস্থ্যকর নাস্তায় এই খাবারগুলা রাখতে পারেন তাহলে আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে, শরীর ভালো থাকবে, সারাদিন শরীরে প্রচন্ড শক্তি পাবেন, আপনার হজম ভালো থাকবে, দীর্ঘ সময় ক্ষুধা লাগবে না।
৭- সূর্যের আলো গ্রহন করুন
ভোরে যখন আমরা ঘুম থেকে উঠবো তখন প্রাকৃতিক যে রোদ এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আপনি সকালে ঘুম থেকে উঠে সূর্যের তাপ গ্রহণ করুন, আপনার শরীরে ভিটামিনে ডি ঘাটতি পূরণ করতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে, যদি আপনি প্রতিদিন এভাবে সূর্যের আলো গ্রহণ করুন তাহলে আপনার ঘুম থেকে ওটার একটা রুটিন তৈরি হবে, এবং আপনার মন ভালো থাকবে।
৮- ইতিবাচক চিন্তা করুন
সকালে ঘুম থেকে উঠার পর যদি আপনার মাথায় ইতিবাচক চিন্তা না থাকে তাহলে আপনার দিনটা শুরু হবে একদম এলোমেলোভাবে, তাই সকালে ঘুম থেকে ওঠার পর আত্মবিশ্বাস নিয়ে ইতিবাচক চিন্তা ভাবনা করুন, আপনার লক্ষ্য পূরণ করার জন্য নিজেকে প্রস্তুত করুন, আপনি ভাল সুস্থ এবং আপনি পারবেন এই মনোভাব আপনার ভিতরে তৈরি করুন, আপনার দিনটি ভালো যাবে এই আত্মবিশ্বাস নিয়ে যদি চিন্তা করতে পারেন তাহলে আপনার দিনটি অনেক ভালো যাবে।
৯- সারাদিনের পরিকল্পনা করুন
ঘুম থেকে উঠার পর আপনার সারাদিন যেন সহজেই সকল কাজকর্ম কমপ্লিট করতে পারেন তার জন্য একটি রুটিন তৈরি করুন, কোন কাজটি আগে করবেন কোন কাজটি গুরুত্বপূর্ণ, তাহলে দেখবেন আপনার কম সময়ের মধ্যে আপনার সকল কাজ কমপ্লিট হবে, এবং আপনার মাথায় তেমন প্রেসার পড়বে না
১০- নতুন কিছু শিখার চেষ্টা
যদি আমরা প্রতিদিন ১০ মিনিট সময় ব্যবহার করে নতুন কিছু শিখার চেষ্টা করি তাহলে আমাদের জীবন চলার পথে অনেক কিছুই সহজ হবে, আপনার নিজের কাছে এগিয়ে আমি তৈরি হবে না, হতাশা আসবেনা আপনার আশেপাশেও, তাই প্রতিদিন আপনার সকল কাজের পাশাপাশি নতুন কিছু শিখার জন্য চেষ্টা করবেন বই পড়বেন বিভিন্ন ব্লগ দেখবেন, নতুন চিন্তা নতুন দিন নতুন যে চেষ্টা সেটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
শেষ পরামর্শ
পরিশেষে এটাই বলব আপনি ঘুরে ঘুম থেকে ওঠার পর উপরের বলা কথাগুলো যদি নিয়ম মেনে করতে পারেন তাহলে আপনার সারাদিন কঠিন পরিশ্রমের ভিতর গেলেও আপনি নিজেকে শান্ত করে রাখতে পারবেন শরীরের শক্তি পাবেন মনে সাহস পাবেন।