আত্মবিশ্বাস বাড়ানোর ১০টি কৌশল

আত্মবিশ্বাস বাড়ানোর ১০টি কৌশল

আত্মবিশ্বাসী একজন মানুষ নিজের সিদ্ধান্ত নিতে পারে, নতুন সুযোগ গ্রহণ করতে সে কখনোই ভয় পায় না, এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস রাখে,হ্যাঁ কথা বলছিলাম আত্মবিশ্বাস নিয়ে, আত্মবিশ্বাস মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ গুন, আত্মবিশ্বাস জীবনে সফল হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অন্যদিকে আত্মবিশ্বাসের অভাবে মানুষ অনেক যোগ্যতা থাকার পরেও নিজের জীবনে সফল হতে পারেনা, আত্মবিশ্বাসহীন মানুষ অনেক সময় ভালো সুযোগ পেয়েও শুধু আমি পারবো না, ভয় লজ্জা নানান ধরনের চিন্তার কারণে কাঙ্ক্ষিত সুযোগটি গ্রহণ করতে পারে না, অথচ আত্মবিশ্বাস কোন জন্মগত বিষয় নয় নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে আপনার নিজের ভিতর আত্মবিশ্বাস তৈরি করতে পারবেন।

চলুন  জেনে নেয়া যাক আত্মবিশ্বাস বাড়ানোর ১০টি কার্যকর কৌশল।

১ নিজের প্রতি যত্ন নিন

একজন আত্মবিশ্বাসী মানুষের প্রথম ধাপ হচ্ছে তার নিজের শারীরিক ও মানসিক যত্ন নেওয়া, আত্মবিশ্বাসের সঙ্গে আপনার শারীরিক ও মানসিক সম্পর্ক রয়েছে, আপনাদের যদি সঠিকভাবে নিজের পরিচর্যা না করেন, তাহলে আপনি ইতিবাচক চিন্তার কারণে এবং শারীরিক অসুস্থতার কারণে এর ভেতরের আত্মবিশ্বাস কমে যেতে পারে, অপর্যাপ্ত ঘুম শারীরিক ক্লান্তি এসব আত্মবিশ্বাস কম থাকার  অন্যতম কারণ,

নিজের যত্ন নিতে কিছু সহজ ও সঠিক অভ্যাস তৈরি করুন, তার জন্য আমি প্রথমেই বলব আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর  চেষ্টা করুন, স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন, নিজের পছন্দের কাজের জন্য সময় রাখুন, নিয়মিত হাঁটুন প্রতিদিন সকালে ৩০ মিনিটের জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা ও আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে, তাই নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, 

আপনি যখন নিজের প্রতি যত্নশীল হবেন তখন আপনার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হওয়া শুরু করবে, তখন নিজের মূল্য সম্পর্কে আপনার ধারণা উন্নত হবে। তবে হ্যাঁ নিজের যতনে আমারে শুধু বাহ্যিক সৌন্দর্য যত্ন নেয়া নয়, মানসিক শান্তি শরীর এবং আবেগের প্রতিও যত্নশীল হন।

২ নিজের শক্তি ও যোগ্যতা গুলোকে গুরুত্ব দিন

অনেক মানুষ নিজের দুর্বলতা নিয়ে এত বেশি চিন্তা করে যে নিজের ভালো দিকগুলো ভুলে যায়, আত্মবিশ্বাস বাড়ানোর অন্যতম ধাপ  হলো নিজের শক্তি সম্পর্কে অনেক বেশি জানা, আপনি হয়তো অনেক ভাল কথা বলতে পারেন, অথবা কোন কঠিন  পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকতে পারেন, অথবা আপনি যেকোনো কাজ অনেক তাড়াতাড়ি রপ্ত করতে পারেন, প্রতিটা মানুষের এই আলাদা কিছু গুণ থাকে আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, আপনি আপনার ভেতরে থাকা গুন গুলোকে একটি কাগজে লিখুন, অতীতে সফলভাবে সম্পন্ন করেছেন বিষয়গুলোতে অন্যরা আপনার প্রশংসা করেছে? 

প্রথমে হয়তো আপনার কিছু মনে পড়বেনা, কিন্তু একটু ভেবে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে, নিজের গুণ শক্তিগুলো নিয়মিত আপনি মনে করতে থাকলে এর প্রতি আত্মবিশ্বাস বাড়তে শুরু করবে। আত্মবিশ্বাসী হওয়ার মত হতে হবে না আপনার নিজস্ব যোগ্যতাই আপনার সবচেয়ে বড় শক্তি।

৩ . ছোট ছোট লক্ষণ নির্ধারণ করুন

অনেক সময় মানুষ বড় স্বপ্ন দেখে, কিন্তু সে স্বপ্ন সে পূরণ করতে ব্যর্থ হয়, সে বুঝে উঠতে পারে না কিভাবে শুরু করবে, ফলে কাজ শুরু করার আগেই আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়,

এর সমাধান হলো বড় বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট ধাপে বিভক্ত করা, ছোট লক্ষ্য অর্জন করতে পারলে আপনার কে সাফল্যের অনুভূতি তৈরি হবে, বারবার ছোট সাফল্য অর্জন করতে করতে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়তে থাকবে, এজন্যই আপনাকে প্রথমে ছোট ছোট লোকে গুলোকে পূরণ করতে হবে এবং আপনার বড় লক্ষ্যগুলো অর্জিত হবে, তাই বড় স্বপ্ন দেখো কিন্তু শুরু করুন ছোট পদক্ষেপ নিয়ে।

৪ . নতুন কিছু শুরু শিখতে শুরু করুন

আপনি যে বিষয়টি পছন্দ করেন সেটি শিখা শুরু করুন, আপনার শিখা প্রত্যেকটি নতুন স্কেল আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে বহু গুণ, কারণ জ্ঞান ও দক্ষতা আত্মবিশ্বাস বাড়ানোর অন্যতম শক্তিশালী উপায় আপনি যখন কোন বিষয়ে দক্ষ হয়ে উঠবেন তখন সেই বিষয়ে কথা বলতে বা কাজ করতে আপনার ভয় কমে যাবে।

প্রতিদিন অন্ততপক্ষে ৩০ মিনিট নতুন কিছু শেখার জন্য ব্যয় করুন, পর আপনি নিজেই নিজের পরিবর্তন দেখতে পারবেন।

৫ . নিজের প্রতিশ্রুতি গুলো প্রতিদিন পূরণ করুন।

আমরা যখন নিজের কাছে করা নিজের প্রতিশ্রুতি গুলি বার বার ভঙ্গ করি তখন নিজের উপর বিশ্বাস কমে যায়, কিন্তু যখন ছোট ছোট কাজগুলি প্রতিশ্রুতি অনুযায়ী করতে পারি তখন নিজের শক্তিশালী বিশ্বাস তৈরি হয় -“আমি যা বলি, তা করতে পারি। ”

প্রতিদিন অন্তত কিছু সময় বই পড়ুন আপনার জীবনের এমন মানুষদের এখন যারা আপনাকে উৎসাহ দেয় কি চাই এবং আপনার বলতে কে শেখার সুযোগ করে দেই।

৬  . নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করবেন না

আমরা যখন অন্যের সাফল্য দেখি নিজের নিজের ভিতরে হীনমন্যতা কাজ করে তখন আমরা অন্য কারো সঙ্গে দামি গাড়ি সুখী মুহূর্ত ছবি এসবের তুলনা করি কিন্তু নিজেদের জীবনে শুধু সমস্যাগুলো দেখতে পায় ফলে অনেক সময় মনে হয় সবাই ভালো আছে শুধু আমি পিছিয়ে আছি, এই চিন্তা আত্মবিশ্বাস নষ্ট করে।

মনে রাখবেন একটা মানুষ আলাদা আলাদা,তাদের জীবনও আলাদা কারো সাফল্য আগে আসে কারো পরে কেউ দ্রুত এগিয়ে যায় কেউ ধীরে ধীরে এগিয়ে যায় আর তুলনা হওয়া উচিত গতকাল নিজের সঙ্গে।

  • আপনি কি আজকে গতকালের যে একটু বেশি সাহসী?
  • আজকে আপনি নিজের লোকের দিকে একটা এগিয়ে গেছেন?

যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আপনি সঠিক পথে আছেন, প্রতিযোগিতা করতে হলে নিজেই সঙ্গে করুন, অন্য কারো সঙ্গে নয়।

৭  . মানুষের সঙ্গে যোগাযোগের অভ্যাস তৈরি করুন।

নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলার জন্য আপনাকে অন্যান্য মানুষের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখতে হবে, প্রথমে পরিচিত মানুষের সঙ্গে বেশি কথা বলুন নতুন মানুষের সঙ্গে ছোট ছোট কথোপকথন শুরু করুন দেখা হলে হাসিমুখে অভিবাদন জানান নিজের মতামত প্রকাশের চেষ্টা করুন।

মানুষ মানুষের সঙ্গে কথা বলতে ভয় পান, এই বইকে দূর করার জন্য সবচেয়ে ভালো উপায় হল ধীরে ধীরে মানুষের সঙ্গে যোগাযোগের অভ্যাস তৈরি করা, আপনি যখন অনেক মানুষের সঙ্গে সঠিকভাবে মতামত আদান-প্রদান করতে পারবে, তখন আপনার ভিতরে আত্মবিশ্বাস দৃঢ় হবে।

৮.  নিজের অর্জন লিখে রাখুন

আপনি প্রতিদিন কি করছেন  আর আপনার অগ্রগতি কেমন হচ্ছে সেটা ভালোভাবে জানার জন্য আপনি কি করছেন না করছেন সেটা লুট করে রাখবেন,  আর এটা করলে আপনার অগ্রগতি নিজের চোখেই বুঝতে পারবেন, আর এই কাজটা আপনাকে সকল কাজের শক্তি যোগান দিবে।

৯. ইতিবাচক মানুষের সাথে সময় কাটান

আপনি যে বিষয়গুলো নিয়ে  চিন্তা করেন অথবা কাজ করেন আপনাকে এই কাজগুলোর মধ্যে উৎসাহ দেয় এমন লোকের সাথে ওঠাবসা করুন, আর যারা নেতিবাচক তাদের থেকে অবশ্য দূরে থাকবেন,  কারন আপনার লক্ষ্য নিজের আত্মবিশ্বাস ধরে রাখা।

১০. নিজের সঙ্গে অন্যদের তুলনা না করা

আপনি কি করবেন না করবেন সেটা একমাত্র আপনার নিজের মধ্যে রাখবেন,  কারণ প্রতিটা মানুষের যাত্রা পথ আলাদা,  প্রতিটা মানুষের চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন রকম,  আপনি যদি অন্যের সাফল্য দেখে বা অন্যের কোন কাজে আপনি নিজের সঙ্গে মিলিয়ে নেন তাহলে আপনার নিজেকে উন্নতি করার মনোযোগ নষ্ট হয়ে যাবে,  তাই সবসময় নিজেকে নিয়ে ভাবুন নিজের আত্মবিশ্বাস বাড়ানো।

আত্মবিশ্বাস বাড়াতে যে অভ্যাসগুলো গড়তে হবে

আত্মবিশ্বাস বাড়াতে যে অভ্যাসগুলো আপনাকে অবশ্যই করতে হবে তাহলে আপনি সাফল্যের প্রান্তে পৌঁছাতে পারবেন।

  • সব সময় ইতিবাচক চিন্তা করবেন
  • সামাজিক যোগাযোগ ব্যবস্থায় দক্ষতা বাড়াতে হবে
  • নিয়মিত ব্যায়াম করবেন
  • বই পড়ার অভ্যাস করুন
  • প্রতিদিন নতুন কিছু শিখার চেষ্টা করুন
  • যে কাজটি নিবেন সেটা সময়মতো শেষ করবেন
  • নিজের প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করবেন

যে অভ্যাস আত্মবিশ্বাস কমিয়ে দেয়

কিছু কিছু অভ্যাস হয়েছে যেগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস অনেকটাই কমিয়ে দেয়,  তাই এগুলো থেকে আমরা বিরত থাকবো।

  • নিজের সাফল্যকে মূল্যায়ন না করা
  • সব সময় নিজেকে ছোট মনে করা
  • অতিরিক্ত দুশ্চিন্তা করা
  • কাজ পিছিয়ে দেওয়া
  • পন্যের সমালোচনাকে গুরুত্ব দেওয়া

উপসংহার :-

আত্মবিশ্বাস রাতারাতি তৈরি করা যায় না এটি অনুশীলন করার মাধ্যমেই অর্জন করতে হয়,  যখন আপনি ইতিবাচক চিন্তা করবেন ধীরে ধীরে সাফল্যের পথে এগিয়ে যাবেন তখনই আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে,  তাই উপরের দোষটি কৌশল অবলম্বন করে  আজ থেকেই নিয়মিত চর্চা শুরু করুন।

 

About Towhidul Islam

আমি Towhidul Islam Sorif । প্রযুক্তি, লাইফস্টাইল, স্বাস্থ্য সচেতনতা এবং দৈনন্দিন জীবনের উপকারী তথ্য নিয়ে নিয়মিত লেখালেখি করি। আমার লক্ষ্য হলো সহজ ভাষায় নির্ভুল ও ব্যবহারিক তথ্য পাঠকদের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারা দৈনন্দিন জীবনে বাস্তব উপকার পান। এই ওয়েবসাইটে আপনি লাইফস্টাইল, স্বাস্থ্য, প্রযুক্তি টিপস, মোবাইল গাইড, অনলাইন নিরাপত্তা, Google সেবা এবং দৈনন্দিন সমস্যার সহজ সমাধান সম্পর্কিত তথ্যভিত্তিক নিবন্ধ পাবেন। প্রতিটি লেখা প্রকাশের আগে বিশ্বস্ত উৎস থেকে তথ্য যাচাই করার চেষ্টা করা হয়। elitelifestyle.site-এর মূল উদ্দেশ্য হলো সবার জন্য সহজ, নির্ভরযোগ্য এবং মানসম্মত বাংলা কনটেন্ট প্রকাশ করা। আপনার মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের আরও উন্নত হতে সাহায্য করবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।

View all posts by Towhidul Islam →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *